ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাতে ইসরায়েলে একজন নারী নিহত হয়েছেন এবং ১২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশের অবস্থা গুরুতর নয়।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার পর থেকে ইরান ধারাবাহিকভাবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। ইস্রায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা সম্ভব হলেও সবগুলো আটকানো সম্ভব হয়নি। প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক-ফোকরের কারণে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানে, এবং এ থেকে নিহত ও আহতের ঘটনা ঘটেছে।
নিহত ও আহতদের সবাই তেল আবিব, বেইত শেমেষ এবং পশ্চিম জেরুজালেমের বাসিন্দা।
এছাড়া, ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের আবাসিক এলাকা লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তবে সেখান থেকে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা
ভিওডি বাংলা/এমএস







