• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানপন্থি মিলিশিয়াদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ১ মার্চ ২০২৬, ১১:১১ এ.এম.
ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধোঁয়া উঠছে। ছবি: সোশ্যাল মিডিয়া

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিল বিমানবন্দরের কাছে রোববার (১ মার্চ) ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর আবাসস্থল এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, একজন সাংবাদিক বিমানবন্দর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখেছেন। শনিবার মার্কিন নেতৃত্বাধীন জোটের ওপর ইরবিলের আকাশে ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন ভূপাতিত হয়েছে।

ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠী সারায়া আউলিয়া আল-দাম ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক উপস্থিতির ওপর ড্রোন হামলার দায় স্বীকার করেছে। তারা এটিকে নিজেদের ধর্মীয় কর্তব্য হিসেবে অভিহিত করেছে।

গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, “ইহুদি-আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থনে এবং ইরাকের সার্বভৌমত্ব রক্ষার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাসের কারণে একটি দক্ষ ড্রোন অভিযান পরিচালনা করা হয়।”

হামলার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত নয়। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ঘোষণা ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়াদের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!