• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক    ১ মার্চ ২০২৬, ১১:২০ এ.এম.
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে তারা ষষ্ঠ ধাপের প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুযায়ী, ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা পরিচালনা করেছে। সংস্থার মতে, ওই অঞ্চলের ২৭টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু হিসেবে নেওয়া হয়েছে।

এছাড়া আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েলের তেল নোফ বিমানঘাঁটি, তেল আবিবের হা-কিরিয়া কমান্ড সদরদপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালিয়েছে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে, ইরানি বাহিনী ‘ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ’ নেবে, যা তাদের ভাষায় হবে ‘পরপর আঘাত’। তবে এই হামলার ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবাননে ‘শিগগিরই’ যুদ্ধবিরতি হতে পারে : হিজবুল্লাহর মুখপাত্র
লেবাননে ‘শিগগিরই’ যুদ্ধবিরতি হতে পারে : হিজবুল্লাহর মুখপাত্র
ইরানকে অস্ত্র না দিতে চীনকে ট্রাম্পের অনুরোধ
ইরানকে অস্ত্র না দিতে চীনকে ট্রাম্পের অনুরোধ
রাশিয়ার যে চালে ভেস্তে যেতে পারে ট্রাম্পের পরিকল্পনা
হরমুজ উত্তেজনা রাশিয়ার যে চালে ভেস্তে যেতে পারে ট্রাম্পের পরিকল্পনা