• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রামে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৬

চট্টগ্রাম প্রতিনিধি    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পি.এম.
বিস্ফোরণের পর রান্না ঘরের চিত্র

চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা এখন ছয়জন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গৃহকর্তা শাখাওয়াত হোসেনের ছোট ভাই মো. শিপন হোসাইন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শাখাওয়াত হোসেনের ফুফাতো ভাই জামশেদ আলম।

জামশেদ আলম জানান, “শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিপন হোসাইনের মৃত্যুর বিষয়টি চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।”

এর আগে বুধবার গৃহকর্তা শাখাওয়াত হোসেন মারা যান। মঙ্গলবার রাতে শাখাওয়াতের ছোট ভাই সামির আহমেদ সুমনের স্ত্রী আশুরা আক্তার পাখি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে দুপুরে সামির আহমেদ সুমন, সকালেই শাখাওয়াত হোসেনের ছেলে সাফায়াত হোসেন এবং আগের দিন বিকেলে স্ত্রী নুরজাহান বেগম মারা যান। বর্তমানে পরিবারের আরও পাঁচজন চিকিৎসাধীন আছেন, যাদের অবস্থা সংকটাপন্ন।

উল্লেখ্য, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে হালিশহরের এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ ছয়তলা ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর সেখানে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় একই পরিবারের ৯ জন গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। পরে পরিস্থিতির অবনতি হলে বিকেলে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
চুরির অভিযোগে কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন
বোদায় পাথরাজ খাল পুনঃখনন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী
বোদায় পাথরাজ খাল পুনঃখনন এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ২
সোনাগাজীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ২