• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
খালেদা জিয়া আজ সংসদে থাকলে সবচেয়ে খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদ হবে সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল ইরানি ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারছে না ইসরায়েল গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি আমার কাছে সরকারি-বিরোধী দল আলাদা কিছু নয়: স্পিকার রাষ্ট্রপতির ভাষণে বিরোধী দলের ওয়াকআউট ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে হামলা চালিয়েছে ইরান স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় বিএনপি: প্রধানমন্ত্রী

বরিশালে জুলাই যোদ্ধাদের নিয়ে ইফতার আয়োজনে রহমাতুল্লাহ

বরিশাল প্রতিনিধি    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যেসব জুলাই যোদ্ধা এখনো সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বরিশাল সদর রোডস্থ তাঁর নিজস্ব কার্যালয়ে জুলাই যোদ্ধাদের সম্মানে নিজ উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, গত ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন—তাঁরাই মূলত গণতন্ত্র পুনরুদ্ধারের দেশপ্রেমিক অগ্রসৈনিক। তাদের অবদান জাতি কখনো ভুলতে পারে না।

তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে আহত হওয়ার পরও অনেকেই সরকারি সুবিধা পাননি এবং সরকারি গেজেটের আওতায় তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি। এসব অবহেলিত জুলাই যোদ্ধাদের একটি সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করে প্রধানমন্ত্রী মূল্যায়ন করবেন, বলে জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, যারা প্রকৃত জুলাই যোদ্ধা নন—একটি মহল তাদেরকে পরিকল্পিতভাবে সরকারি জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে ব্যক্তিস্বার্থ হাসিল করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃতদের স্বীকৃতি নিশ্চিত এবং ভুয়া তালিকাভুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ইফতার মাহফিলে জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম রহমাতুল্লাহ, সরদার সাব্বির, হামিদুর রহমান সানু আকন, আসিফুর রহমান, গোলাম রাব্বি, মিলন সরদার, ইয়াসিন খান সজীব, সাইদ ডাক্তার, হিরন বিশ্বাস, মো. জহির, মো. জাকির হাওলাদার, মো. শহিদুল ইসলাম, হাসিবুর রহমানসহ অন্যান্যরা। এছাড়াও কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডা. আহসান উল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
ডা. আহসান উল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপহৃত পারভেজকে উদ্ধার করল চকরিয়া থানা পুলিশ
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপহৃত পারভেজকে উদ্ধার করল চকরিয়া থানা পুলিশ
নড়াগাতীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
নড়াগাতীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত