• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান

তারেক রহমানের নির্দেশে আহতদের বিশেষ চিকিৎসাসেবা


প্রকাশ:  ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
তারেক রহমানের নির্দেশে আহতদের বিশেষ চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের জন্য বিভিন্ন হাসপাতালে নতুনভাবে বিশেষ চিকিৎসা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪ আগস্ট পুলিশের গুলিতে আহত বগুড়া সদর উপজেলার নান্নু মতিনের চিকিৎসার খোঁজ নিয়েছেন ‘বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির’ সদস্য সচিব ও ড্যাবের ভাইস প্রেসিডেন্ট ডা. এরফানুল হক সিদ্দিকী।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নন্দলাল সাহা, ডা. এম আর হাসান, ডা. আনিকা, কৃষিবিদ নিনাদ, ছাত্রদল নেতা মহান, ডা. ফাহিম প্রমুখ।

প্রসঙ্গত, নান্নু মতিন গত ৪ আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত হন। প্রায় শতাধিক বুলেট থাকায় তার চিকিৎসা শুরু হলেও, এখনো তার শরীরে প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট আছে এবং স্পাইনাল কর্ডে সমস্যা নিয়ে পুনরায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নান্নুর বিশেষ চিকিৎসা শুরু হয়েছে।

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ