• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অতিরিক্ত কৃষি অফিসার মামুন সাময়িক বরখাস্ত

বগুড়া প্রতিনিধি    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পি.এম.
চাটমোহর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মামুনুর রশীদ। ছবি: সংগৃহীত

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযোগ গঠনের প্রেক্ষিতে পাবনার চাটমোহর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মামুনুর রশীদকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

কৃষি মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এ দায়েরকৃত মামলায় ২০২৫ সালের ১১ আগস্ট মোঃ মামুনুর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারায় তাকে ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। প্রজ্ঞাপনটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুলিপি প্রেরণ করা হয়েছে এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

মোঃ মামুনুর রশীদ পাবনার চাটমোহর উপজেলায় অতিরিক্ত কৃষি অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ভিওডি বাংলা/আ,স,ম জাকারিয়া/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় গিয়ে যুবকের মৃত্যু, এক মাস পর ফিরল মরদেহ
মালয়েশিয়ায় গিয়ে যুবকের মৃত্যু, এক মাস পর ফিরল মরদেহ
ঈশ্বরদীতে দাদিকে মেরে নাতনিকে ধর্ষণ ও হত্যা
ঈশ্বরদীতে দাদিকে মেরে নাতনিকে ধর্ষণ ও হত্যা
বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করলেন নিজ দলের কর্মীরা
বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করলেন নিজ দলের কর্মীরা