• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ এ.এম.
এনসিপি। ছবি: সংগৃহীত

‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। অনুষ্ঠানটি কেন্দ্রীয়ভাবে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠ–এ আয়োজন করা হয়েছে, যেখানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এনসিপি।

প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্রের সার্বিক সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে সক্রিয় উপস্থিতি ছিল দলটির। রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই দলটি সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অংশ হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথমবারের নির্বাচনে আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন–সহ ছয়জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

প্রতিষ্ঠাবার্ষিকীর বিস্তারিত কর্মসূচি তুলে ধরে এনসিপির উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, শনিবার বিকাল ৪টায় ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয় ইফতার মাহফিল শুরু হবে।

জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী দল ও সংগঠন, সাংবাদিক, শিক্ষক, শ্রমিক এবং বিভিন্ন পেশাজীবীসহ অসংখ্য সহযোদ্ধাকে নিয়ে সম্মিলিতভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হবে। ইফতারের পাশাপাশি চিত্রপ্রদর্শনীর ব্যবস্থা থাকবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক