• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ইরানের পাল্টা হামলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

এবার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশকিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বলে শনাক্ত করা হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় জরুরি সাইরেন বেজে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো চিহ্নিত করা হয়েছে। আমরা সাধারণ জনগণকে ‘হোম ফ্রন্ট কমান্ডে’র নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ করছি।’

বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলি বিমান বাহিনী বর্তমানে সম্ভাব্য হুমকিগুলো আকাশেই রুখে দিতে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পাল্টা হামলা চালাতে সক্রিয় রয়েছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্ছিদ্র নয় উল্লেখ করে জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সেনাবাহিনী পুনরায় সতর্ক করে বলেছে, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সব বিপদ রুখতে সক্ষম নাও হতে পারে। তাই এই মুহূর্তে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলি অনুসরণ করা অপরিহার্য।’

এর আগে, ইরানের বিভিন্ন শহরে যৌথভাবে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
খামেনির স্বাক্ষর ছাড়াই যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা!
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!