• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নারীকেন্দ্রিক গ্যাংস্টার নাটক ‘গোলাপী’

বিনোদন ডেস্ক    ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ এ.এম.
‘গোলাপী’ নাটকে তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। ছবি: সংগৃহীত

নারীকেন্দ্রিক গ্যাংস্টার গল্পের নাটক খুব কমই দেখা যায়। এই ধারায় নতুন সংযোজন হচ্ছে ‘গোলাপী’, যেখানে প্রধান চরিত্র গোলাপী–এর ভূমিকায় দেখা যাবে তানজিন তিশাকে। নাটকে তিনি দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। নায়ক বা ভিলেন চরিত্রে থাকছেন তৌসিফ মাহবুব।

নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান, সিএমভি’র ব্যানারে। পরিচালক জানিয়েছেন, ‘গোলাপী চরিত্রটি যেকোনও অভিনেত্রীর জন্য চ্যালেঞ্জিং ছিল, এবং তানজিন তিশা তা শতভাগ উতরে গেছেন।’

নির্মাতা বলেন, ‘নাটকে বস্তির জীবনচিত্র তুলে ধরা হয়েছে, পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতি উঠে এসেছে, সঙ্গে পুলিশি চমকও রয়েছে। এটি একটি অ্যাকশন থ্রিলার হলেও রোমান্টিক বিষয়বস্তুও রয়েছে।’

চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, শুটিং শেষ হয়েছে এবং এখন নাটকটি সম্পাদনার টেবিলে আছে। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

সিএমভি’র স্বত্বাধিকারী ও নাটকের প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ‘‘গোলাপী’ হলো সিনেমার আদলে নির্মিত নাটক। দর্শক এটি দেখলে সিনেমার অনুভূতি পাবেন। আসন্ন ঈদুল ফিতরের অন্যতম সেরা কাজ হওয়ার সম্ভাবনা আছে।’

নাটকটি মুক্তি পাবে ইউটিউবে সিএমভি চ্যানেলে পবিত্র ঈদুল ফিতরের সময়ে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুজি ইমেজ ভেঙে কাজে ব্যস্ত মানতাশা
চুজি ইমেজ ভেঙে কাজে ব্যস্ত মানতাশা
সন্তানদের কাছে ‘থর’ নন, শুধুই বাবা ক্রিস হেমসওয়ার্থ
সন্তানদের কাছে ‘থর’ নন, শুধুই বাবা ক্রিস হেমসওয়ার্থ
বানরের ভিডিওতে মানবিক বার্তা পিয়ার
বানরের ভিডিওতে মানবিক বার্তা পিয়ার