• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

সাইবার হেনস্তার অভিযোগে পুলিশের দ্বারস্থ শ্রাবন্তী

বিনোদন ডেস্ক    ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পি.এম.
অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

শারীরিক গঠন ও ওজন বৃদ্ধি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিকর মন্তব্যের শিকার হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মানসিক হেনস্তার অভিযোগ তুলে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেন শ্রাবন্তী। পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে।

দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে তার ওজন বৃদ্ধি ও চেহারার পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য করে আসছিল একাংশ নেটিজেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘আর ধৈর্য ধরে রাখতে পারলাম না। আমরা শিল্পীরা এমনিতেই সফট টার্গেট। কিন্তু শুধু শিল্পী হিসেবেই নয়, একজন সাধারণ মানুষ হিসেবেও বলছি—এইভাবে দিনের পর দিন নোংরা মন্তব্য মেনে নেওয়া যায় না। আমার চেহারা ও শরীর নিয়ে নেতিবাচক কথা বলা হচ্ছে। কিন্তু একটু ভেবে দেখা উচিত, কেন এই পরিবর্তন এসেছে।’

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।

সম্প্রতি ‘ঠাকুমার ঝুলি’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন তিনি। সেখানে একজন ঠাকুমার চরিত্রে অভিনয়ের জন্য তাকে প্রায় ১০ কেজি ওজন বাড়াতে হয়েছিল বলে জানান শ্রাবন্তী।

অভিনেত্রীর ভাষ্য, ‘ঠাকুরমার চরিত্রে অভিনয়ের জন্য সেই প্রস্তুতি নিতেই হয়। ঠাকুরমার গড়ন ছিপছিপে নায়িকার মতো হতে পারে না। কিন্তু মানুষ কিছু না জেনেই মন্তব্য করতে ভালোবাসেন। দুঃখের বিষয়, শুধু পুরুষ নয়—নারীরাও এ ধরনের মন্তব্যে যুক্ত।’

বর্তমানে সিরিজটির শুটিং শেষ হয়েছে এবং তিনি আবার শরীরচর্চা শুরু করেছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনসার্টে আবেগঘন মুহূর্ত, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি
কনসার্টে আবেগঘন মুহূর্ত, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সুনিধি
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
‘দুর্বার’ সিনেমার মুক্তি অনিশ্চয়তা, ঈদে ফিরছেন না অপু
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক
রিহানার বাড়িতে গুলিবর্ষণ, সন্দেহভাজন নারী আটক