• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তিনদিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছি : আমির হামজা

  কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পি.এম.
শেয়ার করুন 0
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা।ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা।ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজা বলেছেন, কুষ্টিয়া মেডিক্যাল কলেজসংক্রান্ত বিষয়ে গত তিন দিনে প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাব পেয়েছেন। তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো অনৈতিক প্রস্তাবে সাড়া দেবেন না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রায় ৫০ কোটি টাকার অফার পেয়েছি—এ কথা আল্লাহ ছাড়া কেউ জানত না। আমি বলেছি, ৫০ কোটি কেন, ১০০ কোটি দিলেও, এমনকি পুরো কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার অবস্থান থেকে একচুল নড়ব না।’

আমির হামজা আরও বলেন, আত্মীয় বা দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন তার নাম ভাঙিয়ে কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা না করেন। ‘যদি জানতে পারি, কঠোর ব্যবস্থা নেব। জায়েজ ছাড়া নাজায়েজ কোনো পথে আমরা যেতে চাই না,’ বলেন তিনি।

তিনি বৈধ ও স্বচ্ছ পথে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘একজন মানুষের চলার জন্য খুব বেশি কিছু লাগে না। অল্পতেই তুষ্ট থাকতে শিখতে হবে। যাদের অতিরিক্ত চাহিদা আছে, তারা অন্য কোথাও গিয়ে তা পূরণ করুক।’

সভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর পরিচালক ডা. শহিদুল ইসলামসহ অন্যান্যরা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
হাসপাতালে হঠাৎ হাজির তথ্য প্রতিমন্ত্রী, সেবার মান বাড়াতে নির্দেশনা
ছবি সংগৃহীত
রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
ছবি সংগৃহীত
দুসপ্তাহ পর রাঙামাটি-বান্দরবান সড়কে যান চলাচল শুরু