নেত্রকোণা
সাংবাদিকদের সঙ্গে এড. কে আর খান পাঠান সাহের ইফতার মাহফিল

নেত্রকোণায় সাংবাদিকদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিল করেছেন এডভোকেট খায়রুল রশিদ খান পাঠান সাহের।
শুক্রবার (২৭ শে ফেব্রুয়ারি) নেত্রকোণা জেলা প্রেসক্লাব হল রুমে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সাবেক ছাত্রনেতা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট খায়রুল রশিদ খান পাঠান সাহের।
ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের কল্যাণসহ প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ মৃত সকল মুসলমান নরনারীর রুহের মাগফেরাত কামনা করা হয়।
ইফতারের আগমুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে এড কে আর খান পাঠান সাহের পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন।
তিনি বলেন, রমজান মাস রহমত, বরকত ও মুক্তির মাস। মহিমান্বিত রমজানে সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানান। এসময় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম সহ সভাপতি জাহিদ হাসান সাংবাদিক শ্যামলেন্দু পাল।
ভিওডি বাংলা/এরশাদুল হক জনি/আ







