এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতের দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মন্ত্রীর বাসভবনে গিয়ে তাকে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। অনুষ্ঠানের মূল আয়োজন হিসেবে ধানমন্ডির আবাহনী মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সদস্য সচিব আখতার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আনন্দের সঙ্গে তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে সম্মতি দিয়েছেন। এছাড়াও, এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকেই দলের বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন হিসেবে ধরা হচ্ছে।
ভিওডি বাংলা/এমএস







