• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

এম এ মালিক:

রাতেও সবাই নিরাপদে বাড়ি ফিরবে, নিশ্চিত করতে হবে

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ পি.এম.
মোহাম্মদ আব্দুল মালিক-ছবি-ভিওডি বাংলা

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, কৃষি ও খাল পুনঃখনন কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক।

 বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব বলে জানান তিনি।

“রাতেও যেন সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারে, শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে নির্বিঘ্নে চলাচল করতে পারে-এটি আমাদের নিশ্চিত করতে হবে,” উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে এমপি বলেন, অপরাধ ও মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয় আইনমন্ত্রীর নজরে আনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, “আমি সবার এমপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন।  তাই সকলের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করাই আমার দায়িত্ব।”
কৃষি উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, কৃষকদের স্বার্থে খাল খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন জরুরি। খাল পুনরুদ্ধারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সভায় তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকার ওপরও জোর দেন সংসদ সদস্য। তিনি বলেন, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে পরিচালিত হয়।

এ সময় তিনি জানান, এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছেও তুলে ধরবেন। আগামী পাঁচ বছর এলাকাবাসীর পাশে থেকে সার্বক্ষণিক কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের