• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আটক ১

কুষ্টিয়া সীমান্তে ৪১ লাখ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ৪১ লাখ ৬২ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল জব্দ করেছে কুষ্টিয়া (৪৭) বিজিবি ব্যাটালিয়ন ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠোটারপাড়া এলাকার শকুনতলা নামক স্থান থেকে ৫১০ কেজি ভারতীয় কলমী শাকের বীজ উদ্ধার করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া ব্যাটালিয়ন প্রাগপুর চুলকানি ঘাট নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে পাচারকালে প্রাগপুর বিওপির একটি চৌকষ টহল দল কর্তৃক ২৫০ পিস SALICAL STRONG ক্রিম উদ্ধার করে।

এই সময় ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্ৰামের মোঃ তুফান মন্ডল (৩৯) কে ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয় । মাদকদ্রব্যসহ আটকৃত আসামীকে বিধি মোতাবেক মিরপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। সম্প্রতি পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ আসামী আটক মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমের প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ নির্মূলে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজারহাটে বই মেলায় এমপির আকস্মিক পরিদর্শন
রাজারহাটে বই মেলায় এমপির আকস্মিক পরিদর্শন
মোরগের কণ্ঠে আল্লাহর নাম, এলাকাজুড়ে চাঞ্চল্য
মোরগের কণ্ঠে আল্লাহর নাম, এলাকাজুড়ে চাঞ্চল্য
কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে নিহত ১
কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে নিহত ১