• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যমুনা সরকারি বাসভবনে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলা শুরু, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ফল বদলানো হয়েছে’: জামায়াত আমির ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়তে চার অগ্রাধিকার ডিএসসিসির প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন: অর্থমন্ত্রী রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব: প্রধানমন্ত্রী নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ

পাংশা

নবনির্বাচিত এমপির সাথে কর্মকর্তা ও সুধীজনের পরিচিতি সভা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ-এর সঙ্গে পাংশা উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সুধীজনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সভায় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান ও সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. রইচ উদ্দিন খানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজন।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে স্থানীয় উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ভিওডি বাংলা/এস কে পাল সমীর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
কক্সবাজারে অবৈধ এলপিজি পাম্পে বিস্ফোরণ
কক্সবাজারে অবৈধ এলপিজি পাম্পে বিস্ফোরণ
মঞ্জুরুলের উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতার!
ছাত্রদল কর্মী মঞ্জুরুলের উদ্যোগে ২০ টাকায় ১০ আইটেমের ইফতার!