• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চতুর্থ দফায় রিটার্ন দাখিলের সময় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নতুন সরকারের প্রশাসন ঢেলে সাজানোর মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে। এর ফলে আগামী ৩১ মার্চ পর্যন্ত ব্যক্তি শ্রেণির করদাতা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এনবিআর দ্বিতীয় সচিব মো. একরামুল হকের সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ নিয়ে চতুর্থ দফায় এক মাস সময় বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। 

পরে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়; এরপর সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছিল। এর আগে তৃতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।
 
চলতি করবর্ষের জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের ক্ষেত্রে এ বিধান শিথিল রাখা হয়েছে। চাইলে ই-রিটার্নও দাখিল করতে পারবেন তারা।

চলতি (২০২৫-২৬) অর্থবছর এখন পর্যন্ত ৩৯ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছে। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।

এক্ষেত্রে করদাতা আয়কর অব্যাহতিপ্রাপ্ত হবেন না; পাবেন না কর রেয়াতও। মাসের হিসাবের ক্ষেত্রে ভগ্নাংশ মাসও পূর্ণাঙ্গ মাস হিসেবে গণ্য হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে : এডিবি
চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে : এডিবি
দুই বছর ধরে অচল আট হাজার কোটির এসপিএম প্রকল্প
দুই বছর ধরে অচল আট হাজার কোটির এসপিএম প্রকল্প
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম