• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
যমুনা সরকারি বাসভবনে উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী একুশে পদক প্রদান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলা শুরু, দুপুরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে ফল বদলানো হয়েছে’: জামায়াত আমির ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়তে চার অগ্রাধিকার ডিএসসিসির প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন: অর্থমন্ত্রী রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব: প্রধানমন্ত্রী নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ

চূড়ান্ত হল চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো

স্পোর্টস ডেস্ক    ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পি.এম.
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ছবি: সংগৃহীত

লিগ পর্ব থেকেই আগেভাগে শেষ ষোলো নিশ্চিত করেছিল ৮টি দল। এরপর দৃষ্টি ছিল প্লে–অফ লড়াইয়ে। নাটকীয়তা ও রোমাঞ্চ শেষে প্লে–অফ থেকে আরও আটটি দল নিশ্চিত করেছে শেষ ষোলোর টিকিট।

প্লে–অফের সবচেয়ে বড় চমক নরওয়ের ক্লাব বোদো/গ্লিমট। গতবারের রানার্সআপ ইন্টার মিলান–কে দুই লেগেই হারিয়ে শেষ ষোলোয় উঠেছে তারা। একইভাবে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছে আতালান্তা। প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ড–এর কাছে ২–০ গোলে হারের পর ফিরতি লেগে ৪–১ ব্যবধানে জিতে নাটকীয়ভাবে পরের রাউন্ড নিশ্চিত করে ইতালির ক্লাবটি। 

রোমাঞ্চকর লড়াইয়ে জুভেন্টাস–কে দুই লেগ মিলিয়ে ৭–৫ গোলে হারিয়ে বিদায় করেছে গালাতাসারাই। প্রথম লেগে ৫–২ ব্যবধানে জয়ের পর ফিরতি লেগে নির্ধারিত সময়ে ৩–০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় জুভেন্টাস। তবে অতিরিক্ত সময়ে দুই গোল করে ঘুরে দাঁড়ায় গালাতাসারাই। শেষ পর্যন্ত ম্যাচে ৩–২ ব্যবধানে হারলেও অ্যাগ্রিগেট ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করে তুরস্কের ক্লাবটি।

চমক বাদ দিলে বড় দলগুলোও পেরিয়েছে প্লে–অফের বাধা। রিয়াল মাদ্রিদ, পিএসজি, আতলেতিকো মাদ্রিদ এবং বায়ার লেভারকুসেন সহজেই জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়।

সব মিলিয়ে এখন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ–এর শিরোপা লড়াইয়ে টিকে আছে ১৬টি দল।

লিগ পর্ব থেকে সরাসরি শেষ ষোলোয় ওঠা ৮ দল

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি।

প্লে–অফ থেকে ওঠা ৮ দল

আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, বোদো/গ্লিমট, নিউক্যাসল ইউনাইটেড, গালাতাসারাই, পিএসজি ও রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে শুক্রবার। বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের ‘হাউস অব ইউরোপিয়ান ফুটবল’ ভবনে শুরু হবে ড্র অনুষ্ঠান। লিগ পর্বের র‍্যাঙ্কিং অনুযায়ী দলগুলোকে জোড়ায় ভাগ করা হয়েছে। সরাসরি লিগ পর্ব থেকে ওঠা দলগুলো শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলবে নিজেদের মাঠে।

সম্ভাব্য লড়াই

আর্সেনাল/বায়ার্ন মিউনিখ বনাম আতালান্তা/বায়ার লেভারকুসেন

বার্সেলোনা/চেলসি বনাম পিএসজি/নিউক্যাসল

লিভারপুল/টটেনহাম বনাম আতলেতিকো মাদ্রিদ/গালাতাসারাই

ম্যানচেস্টার সিটি/স্পোর্টিং লিসবন বনাম বোদো/গ্লিমট/রিয়াল মাদ্রিদ

ড্রয়ের মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারিত হবে কোন দুটি দল একে অন্যের মুখোমুখি হবে। নিয়ম আগের মতোই—দুই লেগ মিলিয়ে (অ্যাগ্রিগেট) এগিয়ে থাকা দল উঠবে পরের পর্বে। সমতা থাকলে হবে অতিরিক্ত সময়, তাতেও নিষ্পত্তি না হলে ম্যাচ গড়াবে পেনাল্টি শুটআউটে।

সূচি

শেষ ষোলো: ১০/১১ ও ১৭/১৮ মার্চ, ২০২৬

কোয়ার্টার ফাইনাল: ৭/৮ ও ১৪/১৫ এপ্রিল, ২০২৬

সেমিফাইনাল: ২৮/২৯ এপ্রিল ও ৫/৬ মে, ২০২৬

ফাইনাল: ৩০ মে, ২০২৬ (বুদাপেস্ট)

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাড়ে চার বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ
সাড়ে চার বছর পর দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ
ভারতকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা
ভারতকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা
জাহানারার অভিযোগ প্রমাণিত, নিষিদ্ধ মঞ্জুরুল
জাহানারার অভিযোগ প্রমাণিত, নিষিদ্ধ মঞ্জুরুল