• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিয়েতে বিশ্বাসী নই- টাবু

   ২৩ জানুয়ারী ২০২৫, ১১:৪২ এ.এম.
ফাইল ছবি

বিনোদন প্রতিবেদক 

২০২৪ সালে টাবু 'ক্রিউ' ছবিতে অভিনয় করেছিলেন। সেই সিনেমার প্রচারের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল— টাবু বিয়েতে বিশ্বাসী কিনা? জবাবে অভিনেত্রী বলেছিলেন—বিয়েতে বিশ্বাসী নই, পুরুষ কেবল শয্যাসঙ্গীর প্রয়োজনেই...!

বলিউড অভিনেত্রী টাবুর নিজের বক্তব্য যে এভাবে ব্যুমেরাং হয়ে ফিরবে, সেটি বোধহয় ঘুণাক্ষরেও বুঝতেই পারেননি। তার বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই টনক নড়েছে অভিনেত্রীর। তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তা সংবাদমাধ্যমে বিকৃত করে প্রচার করা হয়েছে। এর জেরে ভুগতে হচ্ছে টাবুকে। শুধু তাই নয়, এ ধরনের খবর পরিবেশনের বিরোধিতা করে সংবাদমাধ্যমকে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের 'ভূত বাংলা' ছবিতে যোগ দিয়েছেন অভিনেত্রী টাবু। এ ছবিতে টালিউডের যিশু সেনগুপ্তকেও দেখা যাবে। অভিনেত্রী নিজেই সেই খুশির খবর শুনিয়েছিলেন। তখনই প্রকাশ্যে আসে তার এই বক্তব্য। 

টাবুর এই বক্তব্য আবারও ভাইরাল হয়। সে কারণে সামাজিক মাধ্যমে নাস্তানাবুদ হচ্ছেন অভিনেত্রী। নেটিজেনদের নানারকম মন্তব্যে টাবু বলেন, পুরোটাই সংবাদমাধ্যমের কারসাজি। তিনি আগে কখনো এ রকম কোনো কথা বলেননি। তার ভাবমূর্তিতে কালি ছেটাতে কিছু গণমাধ্যম উঠেপড়ে লেগেছে। যেখানে রমরমিয়ে এ ধরনের কুৎসিত খবর প্রচার করা হচ্ছে।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার সার্টিফিকেশন সনদ স্থগিত
সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
শিল্পী সমিতির নির্বাচন সভাপতি পদে লড়বেন বাপ্পারাজ, সম্পাদক পদপ্রার্থী মুক্তি
বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা
বিশেষ দিনে একা ওমর সানী, মৌসুমীর ভিডিওবার্তা