• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ গড়তে চার অগ্রাধিকার ডিএসসিসির প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন: অর্থমন্ত্রী রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি নাহিদের পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা জাতীয় দায়িত্ব: প্রধানমন্ত্রী নিরাপত্তা ঝুঁকিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ বিটিভিকে জনগণের প্রচারমাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ইরানে মার্কিন হামলার আশঙ্কা, ইসরায়েলে এফ-২২ যুদ্ধবিমান মোতায়েন আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি: গভর্নর খালেদা আলমকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী

বাজার মনিটরিং জোরদার, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর বার্তা ইশরাকের

নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পি.এম.
মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

রমজান ও ঈদকে সামনে রেখে রাজধানীর পাইকারি বাজারগুলোতে বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

তিনি বলেন, বাজার সিন্ডিকেটের মাধ্যমে ভোগ্যপণ্যের দাম কারসাজি করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করা হলে তা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে থাকবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মৌলভীবাজার পাইকারি বাজার পরিদর্শনে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রোজা ও আসন্ন ঈদকে সামনে রেখে বাজার মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। অতীতে বাজার সিন্ডিকেট ও অবৈধ মজুদদারির মাধ্যমে বিভিন্ন খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তিতে ফেলা হয়েছিল এ ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে, সে লক্ষ্যেই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হয়েছে।

ইশরাক হোসেন বলেন, দেশের অধিকাংশ আমদানিনির্ভর ভোগ্যপণ্যের বাজার বড় কয়েকটি কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে, যাদের ‘মাফিয়া সিন্ডিকেট’ হিসেবে উল্লেখ করা হয় এবং তারা এখনো সক্রিয় আছে। 

 একজন জনপ্রতিনিধি হিসেবে সংশ্লিষ্টদের সহযোগিতা করতে তিনি সেখানে গেছেন বলে জানান। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং কোনো সিন্ডিকেট যেন জনগণের ক্ষতি করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, ইতিমধ্যে কয়েকটি স্থান পরিদর্শন করা হয়েছে এবং বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে। প্রতিনিয়ত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বাজার নিয়ন্ত্রণে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

বাজারে অভিযান পরিচালনার সময় বাজার কমিটির বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যা পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। ভোক্তা অধিকার অধিদপ্তর যেকোনো সময় অভিযান পরিচালনা করতে পারে এবং ব্যবসায়ী সমিতিও এ বিষয়টি জানে বলে জানান তিনি।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিকার অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করতে তারা কাজ করে যাবেন।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণীর ইন্তেকাল
জয়নুল আবদিন ফারুকের সহধর্মিণীর ইন্তেকাল
এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ
এনসিপি আমাকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী হতে বলেছে: আসিফ মাহমুদ
রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির
রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির