টপ নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ, ইফতারের দাওয়াত
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পি.এম.

মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়-ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা আব্দুল হালিম।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র মিডিয়া সেল।
সাক্ষাৎকালে জামায়াত নেতারা প্রধানমন্ত্রীকে আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দাওয়াত দেন।
ভিওডি বাংলা/জা







