• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক

বন্ধ আ. লীগ কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন

মাদারীপুর প্রতিনিধি    ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন ঘিরে মাদারীপুরের রাজৈরে তৈরি হয়েছে চাঞ্চল্য।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বেপারীপাড়া মোড়ে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটে। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা কার্যালয়ের গেটে পতাকা টানিয়ে রেখে চলে যায়। তবে কারা এ কাজ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। দুপুরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে পতাকাটি আর সেখানে দেখা যায়নি। যদিও গেটে পতাকা বাঁধা ছিল—এমন চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। গত ১৮ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং কোনো প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়নি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গল সলিমপুরে কারাগার স্থাপন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
দর্শনা সীমান্তে অবৈধ পারাপারের চেষ্টাকালে নারী-শিশুসহ আটক ১০
দর্শনা সীমান্তে অবৈধ পারাপারের চেষ্টাকালে নারী-শিশুসহ আটক ১০