• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নৌপথের পুরনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ: ডিএসসিসি প্রশাসক জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী দুঃসাহসের পেছনে কারা, তদন্তে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন গণসংগীতশিল্পী কামরুদ্দীন আবসার ধর্মের নামে রাজনীতি ও অপপ্রচার জনগণ পছন্দ করে না: রিজভী জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু ঈদ ছুটি শেষে ঢাকামুখী মানুষের স্রোত তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক

পানের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা

রংপুর প্রতিনিধি    ৩১ মে ২০২৬, ০২:০২ পি.এম.
ডিবির অভিযানে আটক লাকী বেগম। ছবি: ভিওডি বাংলা

রংপুর নগরীর কুড়িগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় পানের দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে এক নারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ মে) রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ২১ নম্বর ওয়ার্ডের কুড়িগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় ডিবির একটি দল। অভিযানের সময় মোছা. লাকী বেগম (৪৮) নামে এক নারীকে আটক করা হয়। 

পুলিশ জানায়, আটক নারীর হেফাজতে তল্লাশি চালিয়ে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় পানের দোকানের আড়ালে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরপিএমপি জানায়, মাদক নির্মূল ও অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মহানগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে ওয়ারেন্ট তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে কাজ করছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধমুক্ত নগরী গড়ে তুলতে পুলিশের বিভিন্ন ইউনিট নিরলসভাবে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছে আরপিএমপির মিডিয়া সেল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জঙ্গল সলিমপুরে কারাগার বানাবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার
দর্শনা সীমান্তে অবৈধ পারাপারের চেষ্টাকালে নারী-শিশুসহ আটক ১০
দর্শনা সীমান্তে অবৈধ পারাপারের চেষ্টাকালে নারী-শিশুসহ আটক ১০