• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গ্রেপ্তার কণ্ঠশিল্পী নোবেল

বিনোদন ডেস্ক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পি.এম.
কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল-কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখার অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। এ সময় জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলা দায়ের করেন। আদালত অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে দায়িত্ব দেন। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআইয়ের এসআই নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। একই দিন আদালত মাইনুল আহসান নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরবর্তীতে পরোয়ানা তামিলের জন্য ডেমরা থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়। ডেমরা থানার অপারেশন অফিসার মো. মুরাদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক নুহাশ হুমায়ূনের
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক নুহাশ হুমায়ূনের
আল্লু অর্জুনের জন্মদিনে বাসভবনে ভিড়, পুলিশের লাঠিচার্জ
আল্লু অর্জুনের জন্মদিনে বাসভবনে ভিড়, পুলিশের লাঠিচার্জ