• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বায়ুদূষণে বিশ্বসেরা ঢাকা

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ এ.এম.
ছবি: সংগৃহীত

বায়ুর মানের দিক থেকে আবারও উদ্বেগজনক অবস্থানে রাজধানী ঢাকা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে বৈশ্বিক বায়ুদূষণ তালিকায় শীর্ষে উঠে এসেছে শহরটি।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা একিউআইয়ের তথ্য অনুযায়ী, ৩৩২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে ঢাকা। ২৬৬ স্কোর পেয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর এবং ২৩৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের রাজধানী দিল্লি।

তালিকায় এরপর রয়েছে কলকাতা, মিয়ানমারের ইয়াঙ্গুন, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আফগানিস্তানের কাবুল।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মধ্যম, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর ধরা হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য বলছে, বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণজনিত কারণে মৃত্যুবরণ করেন।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরপুরে বিশেষ অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার
মিরপুরে বিশেষ অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার
রাজধানীতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রাজধানীতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য
ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস
ঢাকায় দিনের তাপমাত্রা বাড়ার আভাস