• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

রাজধানীতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১৫ হাজার সদস্য

নিজস্ব প্রতিবেদক    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পি.এম.
সংগৃহীত ছবি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনার প্রস্তুত করা হয়েছে। যদিও কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি নেই, তবুও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

ঢাকার পাশাপাশি সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবও দায়িত্ব পালন করবে। এজন্য ডিএমপির অন্তত ১৫ হাজার সদস্য নিয়োজিত থাকবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনকালে এই তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ও র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

ডিএমপি কমিশনার বলেন, “নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বহুস্তরীয় ব্যবস্থা নিয়েছি। কোনো ঝুঁকি না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।”

অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) জানিয়ে দিয়েছেন, শহীদ দিবস উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনাও বিশেষভাবে সাজানো হয়েছে। নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশিবাজার ক্রসিংসহ সাতটি স্থানে ডাইভারশন রাখা হয়েছে। তিনটি স্থানে পার্কিং সুবিধা থাকবে।

র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, “কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি সারাদেশের গুরুত্বপূর্ণ শহীদ মিনারেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”

শহীদ মিনারের চারপাশে র‌্যাব ও পুলিশের কন্ট্রোল রুমের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে সব ধরনের পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায়।

ভিওডি বাংলা/এসএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ