• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হলেন আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আবদুস সালামকে নিয়োগ দিয়েছে সরকার। কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে যুগ্ম সচিব মাহবুবা আইরিনের স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। কর্পোরেশন পুনর্গঠন না হওয়া পর্যন্ত অথবা সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

নিয়োগপ্রাপ্ত প্রশাসক হিসেবে আবদুস সালাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সিটি কর্পোরেশনের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং নাগরিক সেবা কার্যক্রম সচল রাখতেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/সবুজ/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্থগিত করা হয়েছে এনসিপির ‘জুলাই পদযাত্রা’
ছবি: ভিওডি বাংলা
পশ্চিমবঙ্গে ৯১ লাখ মুসলমান ভোটাধিকার থেকে বঞ্চিত: বুলু
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
জনগণের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: জামায়াত আমির