• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ

   ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ এ.এম.
ফাইল ছবি

রাজধানীর পান্থপথ এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন মো. শফিকুর রহমান (৫৫) নামে এক জুতা ব্যবসায়ী। তিনি কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পান্থপথের একটি জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শফিকুর রহমান কুমিল্লার বুড়িচং উপজেলার শিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি টঙ্গী এলাকায় বসবাস করছেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা শাহপরান জানান, গুলিবিদ্ধ অবস্থায় শফিকুরকে প্রথমে স্থানীয় কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

শাহপরান আরও জানান, শফিকুর ওই এলাকায় জুতা সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, আহত শফিকুর রহমান ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গুলি তার বাম হাতের তালু ভেদ করেছে। তবে শরীরে কোনো গুলি পাওয়া যায়নি, সেটি আগে থেকেই বের হয়ে গেছে।

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শহীদ মতিউর রহমান পার্ক ও মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
‘জামায়াত-শিবির পাকিস্তানি’ স্লোগানে কাঁপল মিরপুর, উত্তপ্ত রাজনৈতিক মাঠ
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’
নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’