• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কালিয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন জাহাঙ্গীর আলম

নড়াইল প্রতিনিধি    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নড়াইলের কালিয়ায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন নড়াইল-১ আসনের নব নির্বাচিত সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মারোয়া ভবন চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পূস্প মাল্য প্রদান করেন সর্বস্তরের নেতাকর্মীরা।

সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, কে ভোট দিছে কে দেয়নি এটা মুখ্য বিষয় নয়। আমি এখন সকলের এমপি। দলের নাম ব্যবহার করে যারা মাদক ও চাঁদাবাজিতে লিপ্ত থাকবে তাদেরকে আওয়ামী লীগের দোসর মনে করে দল থেকে বহিষ্কার করা হবে। আমার নির্বাচনী এলাকায় মাদক ও চাঁদাবাজের কোন স্থান নেই।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সচেষ্ট থাকবেন বলে জানান জাহাঙ্গীর আলম। এ ছাড়া সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যা লঘুদের অবদান স্বীকার করে তিনি বলেন, কোন সংখ্যা লঘুর শরীরে নখের আচর পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেনের, উপজেলা বিএনপির সভাপতি আসজাদুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, ছাত্রদলের সাবেক সদস্য সচিব সরদার তরিকুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সভাপতি রকিবুল হাসান পাপ্পু।

আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ থেকে যোগদান কারী নেতা সালামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান প্রিন্স ও ইলিয়াসাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পুরুষ ও মহিলা নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/মোঃ মাহফুজুর রহমান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথের পর প্রথমবার নিজ এলাকায় প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন
শপথের পর প্রথমবার নিজ এলাকায় প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন
নবীনগরের চরলাপাংয়ে বালু সন্ত্রাসীদের তাণ্ডব, আহত ১০ জন
নবীনগরের চরলাপাংয়ে বালু সন্ত্রাসীদের তাণ্ডব, আহত ১০ জন
রাজশাহী যুবদলে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ
রাজশাহী যুবদলে ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ