• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বলল ভারত

নিজস্ব প্রতিবেদক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পি.এম.
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ছবি: সংগৃহীত

নতুন সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার (২২ ফেব্রুয়ারি) বৈঠক শেষে তিনি দুই দেশের ঐতিহাসিক ও বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

হাইকমিশনার জানান, এটি ছিল মূলত সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক ও সৌজন্যমূলক বৈঠক। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রাথমিক মতবিনিময় হয়েছে।

প্রণয় ভার্মা বিগত কয়েকদিনের কূটনৈতিক তৎপরতার কথা উল্লেখ করে বলেন, নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং টেলিফোনে কথা বলেছেন। পরবর্তীতে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারত সরকারের পক্ষ থেকে যোগ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি ভারতের প্রধানমন্ত্রীর একটি বিশেষ চিঠিও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন।

বৈঠকে ভারত সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে হাইকমিশনার বলেন, ভারত সবসময় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, আমরা ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শী পন্থায় বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমাদের লক্ষ্য হলো পারস্পরিক সুবিধা ও স্বার্থের ভিত্তিতে এই সম্পর্ককে এগিয়ে নেওয়া।

ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন হাইকমিশনার। তিনি জানান, সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে একটি দূরদর্শী পন্থায় কাজ করার প্রত্যাশা করে ভারত।

তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে এবং উভয় দেশ একত্রে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী