• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মন্ত্রী হয়েও রিকশাতেই চলাফেরা করছেন মিনু

   ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পি.এম.
রিকশাতেই চলাফেরা করছেন মিনু। ছবি: ভিওডি বাংলা

রাজশাহী শহরে মিজানুর রহমান মিনুকে গাড়িতে চড়তে খুব একটা দেখা যায় না। শনিবার সকালে তিনি রিকশায় চড়ে সবজির বাজারে যান, আবার রিকশাতেই ফেরেন। দলীয় কর্মসূচিতেও অংশ নেন একইভাবে। সম্প্রতি তিনি ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে রাজশাহীতে তাঁকে এখনো দেখা যাচ্ছে সেই চিরচেনা রূপে- রিকশায় চলাফেরা করতে।

মিজানুর রহমান মিনুর দীর্ঘদিনের সঙ্গী রিকশাচালক আব্দুল কুদ্দুস। প্রায় ১০ বছর ধরে তিনি মিনুকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে যান। শনিবার সকালেও নগরের ভদ্রা এলাকার বাসা থেকে কুদ্দুসের রিকশায় চড়ে বের হন মন্ত্রী। প্রতিদিনের মতো সেদিনও তিনি যান সাহেববাজার জিরোপয়েন্টে। সেখানে প্রাতর্ভ্রমণে বের হওয়া বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কিছু সময় আড্ডা দেন।পরে সাহেববাজারের একটি কমিউনিটি সেন্টারে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। দুপুরে ফেরার পথে দড়িখড়বোনা এলাকার একটি সেলুনে যান। প্রায় ৪০ বছর ধরে এই সাধারণ সেলুনেই চুল কাটান তিনি। সেখান থেকে বের হয়ে আবার রিকশায় চড়ে বাসায় ফেরেন।

রিকশায় যাতায়াতের সময় হাসিমুখে পথচারীদের সালাম দিতে দেখা যায় তাঁকে। সাধারণ মানুষও আন্তরিকভাবে সালাম জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যক্তিগত সহকারী আব্দুর রব পান্না।

মিজানুর রহমান মিনু ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। টানা ১৭ বছর তিনি মেয়রের দায়িত্ব পালন করেন। মেয়র থাকাকালে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সদর আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। মেয়র হওয়ার আগ থেকেই মিজানুর রহমান মিনু রিকশায় চলাফেরা করতেন। নির্বাচনী প্রচারণার সময়ও শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গণসংযোগ করেছেন রিকশায় চড়ে। সাম্প্রতিক সংসদ নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি। নির্বাচনী প্রচার চালিয়েছেন রিকশায় চড়ে।

শনিবার দুপুরে রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, ‘আমার রিকশাতেই মিনু ভাই পুরো শহর ঘোরেন। আজও তিনি সরকারি গাড়ি নেননি। একজন মন্ত্রী হয়েও রিকশায় চলাফেরা করছেন- এটা আমার খুব ভালো লাগে।’

ভিওডি বাংলা/মোঃ রমজান আলী/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত