• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার টাঙ্গাইলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে রাতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় ডিবি কর্মকর্তা প্রত্যাহার পদত্যাগ করলেন ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল অবশেষে দেশে ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

মাদরাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি হারুন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৯ পি.এম.
মাদরাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি হারুনের। ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ তাঁর সংসদীয় এলাকার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাংশা থানা মোড়স্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদরাসা শিক্ষার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নবনির্বাচিত সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। তিনি মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, হোগলাডাঙ্গী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন। এছাড়াও বক্তব্য দেন পাংশা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম, শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, কালুখালী উপজেলার রায়নগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফর রহমান, মাজবাড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, বালিয়াকান্দির ঘি-কমলা মহিলা দাখিল মাদরাসার সুপার মারুফ চৌধুরী এবং তেঁতুলিয়া দাখিল মাদরাসার সুপার মো. মুরাদুল ইসলাম।

এসময় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরীফ-উল ইসলাম মিষ্টি, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল আলম আকুল ও মো. রেজাউল করিম রিংকু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. ফজলুল হক টুকু।

মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন জয়কৃষ্ণপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইয়াসির আরাফাত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/এস কে পাল সমীর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২
ফেনীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ২
মেঘনায় বিকল লঞ্চ, উদ্ধার ৮০ যাত্রী
মেঘনায় বিকল লঞ্চ, উদ্ধার ৮০ যাত্রী
বান্দরবানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার
বান্দরবানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার