কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিএনজি অটোরিকশা ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সিএনজিচালকসহ একজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজিটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস হয়ে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান, আর গুরুতর আহত দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত উভয় যানবাহন জব্দ করা হয়েছে। ট্রাকচালক এখনও পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ভিওডি বাংলা/এমএস







