• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চলতি মাস থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী

ভিওডি বাংলা ডেস্ক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

চলতি ফেব্রুয়ারি মাস থেকেই দেশজুড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার— এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন শপন। শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে একুশে ফেব্রুয়ারির আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী জানান, প্রথম ধাপে দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “শুধু রক্তের বিনিময়ে আন্দোলন করা যথেষ্ট নয়। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সুসংগঠিত পরিকল্পনাও প্রয়োজন। সে ধারাবাহিকতায় আমরা ক্ষমতায় আসার আগে ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা উপস্থাপন করেছি এবং সকল প্রতিশ্রুতি জনগণের কাছে পরিষ্কার করেছি। কারণ আমরা জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকতে চাই।”

প্রশাসনের নিরপেক্ষতা ও নিজস্ব চরিত্র অক্ষুণ্ন রাখার ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, “প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক যদি স্পষ্ট না থাকে, তবে অহেতুক ভুল বোঝাবুঝি তৈরি হয়। বিগত সময়ে দেখা গেছে, প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। যারা ইচ্ছা করে অন্যায় করেছে, তাদের অবশ্যই চিহ্নিত করতে হবে। যারা অনিচ্ছায় কাজ করেছে, তাদের সম্মান জানানো উচিত। তা না হলে আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হবে না।”

ভিওডি বাংলা/এমএস 

 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি