• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পি.এম.
বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শনিবার (২১ ফেব্রুয়ারি) বলেছেন, সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। “হ্যাঁ-না ভোট হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিক কারণে পার্লামেন্টে বিলটি রেইজ হবে। ‘হ্যাঁ’-এর শপথের কোনো আলাদা প্রয়োজন নেই। এটি অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ,” তিনি বলেন।

লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ্যানি এই মন্তব্য করেন।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, “যারা মব করছেন, এখান থেকে সরে আসাটাই উচিত। মব মানে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গঠনে বাধা হতে পারে। সুতরাং মব কালচার থেকে ফিরে এসে সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “সরকার এবং দেশকে সহযোগিতা করার জন্যই কাজ করতে হবে। কেউ যদি এর বাইরে কিছু করতে চান, তার দায়-দায়িত্ব তাদের ওপরই বর্তাবে।”

মন্ত্রী স্পষ্ট করেন, “যেখানে ‘না’ ভোট হয়েছে, সেখানে পার্লামেন্টে ‘না’ ভোট অনুযায়ী রেইজ হবে এবং আলোচনাও হবে। যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেটা সেখানে প্রযোজ্য হবে। এ ব্যাপারে যারা আইনজীবী রয়েছেন, তারা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। জানা দরকার, সুন্দরভাবে বলা দরকার।”

শহীদ উদ্দীন এ্যানি দেশের অগ্রগতিতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “সরকারকে কীভাবে সহযোগিতা করা যায়, দেশটাকে কীভাবে আন্তরিকতার সঙ্গে এগিয়ে নেওয়া যায়—সেটি নিয়ে মনোযোগী হওয়া উচিত। মতপথ ভিন্ন হতে পারে, সব ইস্যুতে বিরোধিতা করা দরকার নেই। দেশের উন্নয়নের জন্য সবাইকে আন্তরিকভাবে কাজের প্রতি মনোযোগী হতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু