• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক

ভারতে ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে দম্পতির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক    ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় ৩৩ শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় এক দম্পতিকে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করেছে আদালত। শিশুদের মধ্যে কয়েকজনের বয়স মাত্র তিন বছর। পকসো আইনের বিশেষ বিচারকের আদালত রামভাওন ও তার স্ত্রী দুর্গাবতীকে অস্বাভাবিক যৌন নির্যাতন, গুরুতর অনুপ্রবেশমূলক যৌন অপরাধ, শিশু পর্নোগ্রাফি ও অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছে।

আদালত নির্দেশ দিয়েছে, বেঁচে থাকা প্রত্যেক ভুক্তভোগীকে সরকার ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেবে। এছাড়া অভিযুক্তদের বাড়ি থেকে জব্দ হওয়া অর্থ সমানভাবে ভুক্তভোগীদের মধ্যে বিতরণ করার নির্দেশও দেওয়া হয়েছে।

সিবিআই ২০২০ সালের অক্টোবর মাসে মামলাটি দায়ের করে। তদন্তে দেখা যায়, অভিযুক্তরা নৃশংসভাবে শিশুদের যৌন নির্যাতন করেছে এবং অনেক ভুক্তভোগী মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রামভাওন সেচ বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন এবং শিশুদের প্রলুব্ধ করতে অনলাইন গেম, অর্থ ও উপহার ব্যবহার করতেন।

আদালত এই মামলাকে ‘বিরলতমের মধ্যে বিরল’ হিসেবে উল্লেখ করে রায় দিয়েছে। আদালত বলেন, “একাধিক জেলায় বিস্তৃত অপরাধ এবং দোষীদের চরম নৈতিক অধঃপতন— সব মিলিয়ে এটি এমন এক জঘন্য অপরাধ, যেখানে সংশোধনের সুযোগ নেই; ন্যায়বিচারের জন্য সর্বোচ্চ দণ্ড অপরিহার্য।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হয়ে গেছে, দাবি ট্রাম্পের
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
আমেরিকায় বিমান বিধ্বস্ত, দুর্ঘটনা নাকি অন্য খেলা!
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক
ছয় ঘণ্টার নাটকীয় অভিযানে রুশ-সংশ্লিষ্ট ট্যাংকার আটক