• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

   ২২ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ পি.এম.

ঢামেক প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার একটি মেহগনি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি ভবঘুরে। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান জানান, সকাল পৌনে ৯টার দিকে তারা খবর পান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিপরীত পাশে ফুটপাতে একটি মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে গাছ থেকে মরদেহটি নিচে নামানো হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, ওই ব্যক্তি ভবঘুরে। থাকতেন ওই এলাকার ফুটপাতেই। মানসিক সমস্যাও ছিল তার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় সে ওই গাছের চূড়ায় উঠে গলায় ফাঁস দিয়েছেন। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারের সাব-রেজিস্ট্রার জাকির ‘স্ট্যান্ড রিলিজ’
সাভারের সাব-রেজিস্ট্রার জাকির ‘স্ট্যান্ড রিলিজ’
বাবার সামনে থেকে অপহৃত সেই মেয়ে উদ্ধার
বাবার সামনে থেকে অপহৃত সেই মেয়ে উদ্ধার
ডিবির পৃথক অভিযানে বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার
ডিবির পৃথক অভিযানে বিপুল মাদকসহ ৬ জন গ্রেপ্তার