• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার ভাই বোনের সম্পত্তি দখলে রেখেছেন আ. লীগ নেতা ২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর সোনারগাঁও সিগন্যালে পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮ ১ কোটি ৭ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি ইউনিফর্ম-ব্যাগ-জুতা আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে জনস্বার্থে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাদক নির্মূলে সফল হলে প্রশাসনকে পুরস্কারের ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পি.এম.
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মুরাদনগর উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

ধর্মমন্ত্রী বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক নির্মূল করতে হবে। মুরাদনগর থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করতে পারলে সংশ্লিষ্ট প্রশাসনকে পুরস্কৃত করা হবে।

তিনি আরও বলেন, দলীয় পরিচয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসনকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদারের আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের গাড়িবহর মুরাদনগর উপজেলা পরিষদে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
পাবনা প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
গাইবান্ধায় ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার
গাইবান্ধায় ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে, নিহত ৪
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে, নিহত ৪