• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পানিসম্পদ মন্ত্রী:

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই, লক্ষ্মীপুরে তো নেই-ই

লক্ষ্মীপুর প্রতিনিধি    ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পি.এম.
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি জানিয়েছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই এবং লক্ষ্মীপুরে তা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।    

৩ দিনের সফরে মন্ত্রী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে পৌঁছান। শুক্রবার সকালে তিনি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং মতবিনিময় সভায় অংশ নেন। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। শহীদ উদ্দীন চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব। 

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে মন্ত্রী পরিষদের বৈঠক করেছেন। আইনশৃঙ্খলা সুন্দরভাবে বজায় রাখার প্রতি তিনি বিশেষ নজর দিয়েছেন। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং এলাকার উন্নয়ন অব্যাহত রাখার দায়িত্ব সকল বিভাগের কর্মকর্তাদের রয়েছে। সদর হাসপাতালে মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে চিকিৎসা, সুনিশ্চিত করা হচ্ছে।”

জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ প্রসঙ্গে এ্যানি চৌধুরী বলেন, “লক্ষ্মীপুরের জলাবদ্ধতা কমানোর জন্য বৃহত্তর নোয়াখালীর মধ্যে ভুলুয়া নদী খনন ও রহমতখালী খাল পুনঃখনন প্রকল্প হাতে নেওয়া হবে। মেঘনা নদী ও রহমতখালী খালের ভাঙন পিজিভিলিটি স্ট্যাডির মাধ্যমে সমাধান করা হবে। দেশব্যাপী খাল খননের কার্যক্রম শুরু হবে, যার মধ্যে লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে। ১৮০ দিনের কর্মসূচির মধ্যে সর্বাধিক কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।”

মন্ত্রী আরও বলেন, “দীর্ঘদিন বঞ্চিত ও অবহেলিত এলাকা লক্ষ্মীপুরকে নতুনভাবে সাজানো প্রয়োজন। নির্বাচনের সময় জনগণের সঙ্গে গণসংযোগে তাদের মূল দাবিগুলো ছিল—রাস্তা, জলাবদ্ধতা নিরসন, অবহেলা দূরীকরণ। আমরা সেই প্রত্যাশা পূরণে নজর রাখছি।”

সার্কিট হাউসে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী ও লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাছানুজ্জামান চৌধুরী মিন্টু প্রমুখ।

ভিওডি বাংলা/এসএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে শিমুল পলাশের রঙে ফাগুনে অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে
কুড়িগ্রামে শিমুল পলাশের রঙে ফাগুনে অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে
নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড
নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২০