• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

সাঁথিয়ায় দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আটক ৩

পাবনা প্রতিনিধি    ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পি.এম.
নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়। ছবি: ভিওডি বাংলা

পাবনার সাঁথিয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নন্দনপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গফুর ওই গ্রামের বাসিন্দা।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আবু তালেবের ছেলে ময়েন উদ্দিন ও নিহত গফুরের ছেলে আলমের সঙ্গে টাকা লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব চলছিল। এর জেরে বৃহস্পতিবার কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশকয়েকজন আহত হন। এদের মধ্যে আব্দুল গফুরকে গুরুতর আহতাবস্থায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছেন পুলিশ।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, মূলত আলম এবং ময়েন উদ্দিনের মধ্যে টাকা-পয়সা নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ থানা মর্গে রয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল শুক্রবার পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা রুজু করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এম এস রহমান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
বাকৃবিতে শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু
ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎস্পৃষ্টে নারী ইউপি সদস‍্যের মৃত্যু