• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুর্নীতিমুক্ত ও জনবান্ধব মন্ত্রণালয় গঠনের প্রতিশ্রুতি দিলেন রবিউল আলম

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পি.এম.
নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: ভিওডি বাংলা

রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ, জবাবদিহিতা নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত, সেবাধর্মী ও জনবান্ধব মন্ত্রণালয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের যোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তার ওপর যে আস্থা রেখেছেন, তা যথাযথভাবে বাস্তবায়নে তিনি ও তার সহকর্মীরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

তিনি আরও বলেন, এই তিনটি মন্ত্রণালয় সরাসরি জনগণের জীবন-জীবিকার সঙ্গে সম্পৃক্ত। যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমানোই হবে তাদের প্রধান লক্ষ্য।

রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, “কথার চেয়ে কাজে প্রমাণ দিতে চাই—সত্যিকার অর্থে সেবাধর্মী ও জনবান্ধব মন্ত্রণালয় গড়াই আমাদের লক্ষ্য।”

ভিওডি বাংলা/সবুজ/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
গরম পেঁয়াজু-বেগুনি আর জিলাপির ঘ্রাণে মুখরিত ইফতার বাজার
গরম পেঁয়াজু-বেগুনি আর জিলাপির ঘ্রাণে মুখরিত ইফতার বাজার
‘সবার আগে বাংলাদেশ’ দেশের স্বার্থে কাজ করবে পররাষ্ট্রনীতি
শামা ওবায়েদ: ‘সবার আগে বাংলাদেশ’ দেশের স্বার্থে কাজ করবে পররাষ্ট্রনীতি