• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

মির্জা ফখরুলের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে ২০ সদস্যের এই প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি-এর আন্তর্জাতিক বিভাগ।

আগামী ১৬ এপ্রিল ঢাকা থেকে চীনের উদ্দেশে রওনা দেবেন প্রতিনিধিদলের সদস্যরা। সফর শেষে আগামী ২১ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সফরকালে বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওর সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া দুই দলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় নিয়েও আলোচনা হবে।

প্রতিনিধি দলে রয়েছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর; বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা (জনপ্রশাসন) মো. ইসমাইল জবিউল্লাহ; ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন; উপদেষ্টা নজমুল হক নান্নু ও বেবী নাজনীন; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেল; সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল; সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল; সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা ও নিলুফার চৌধুরী মনি; সংসদ সদস্য কামরুজ্জামান, সৈয়দ আল নোমান ও মো. মনোয়ার হোসেন; মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তুলি; যুবদলের সাবেক নেতা কামাল আনোয়ার আহমেদ; কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. ইউনুস আলী এবং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান।

তবে দলীয় আরেকটি সূত্র বলছে, সফরসঙ্গীদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি এবং শেষ মুহূর্তে এতে পরিবর্তন আসতে পারে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী
পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী