• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রোজা রেখেও কাজ করি, ধর্ম ব্যক্তিগত বিশ্বাসের বিষয়: বুবলী

বিনোদন ডেস্ক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ পি.এম.
চিত্রনায়িকা বুবলী-ছবি-ভিওডি বাংলা

বিনোদন অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী আবারও আলোচনায় এসেছেন নিজের স্পষ্ট বক্তব্যের কারণে। ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। এবার ধর্মীয় অনুশাসন ও সামাজিক নৈতিকতা প্রসঙ্গে খোলামেলা মত প্রকাশ করে নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বুবলী বলেন, একজন শিল্পী হলেই ধর্ম নিয়ে কথা বলা যাবে না-এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। তার ভাষ্য, একজন মুসলিম হিসেবে তিনি নামাজ পড়েন, রোজা রাখেন এবং ধর্মীয় বিধান মেনে চলার চেষ্টা করেন। রোজা রেখেও শুটিংসহ পেশাগত কাজ চালিয়ে যান বলেও জানান তিনি।

বুবলী বলেন, “অনেকে মনে করেন, নায়িকা কেন ধর্ম নিয়ে কথা বলবে। কিন্তু আমি তো একজন মুসলিম, আমিও ইবাদত করি। রোজা রেখেও আমরা কাজ করি। এটা সম্পূর্ণ আমার আর আল্লাহর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। আমি কখনো দাবি করিনি যে আমি শতভাগ পরিপূর্ণ মানুষ।”

সামাজিক যোগাযোগমাধ্যমে নীতিকথা বলা এবং অন্যকে সমালোচনা করা ব্যক্তিদের প্রতিও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। তিনি বলেন, যারা অনলাইনে কঠোর মন্তব্য করেন বা অন্যকে ধর্ম শেখানোর চেষ্টা করেন, তাদের নিজেদের আচরণও মূল্যায়ন করা উচিত। তার মতে, শুধুমাত্র পেশার কারণে কাউকে বিচার করা ঠিক নয়।

বুবলী আরও বলেন, “যারা নীতির কথা বলেন, তারা কেন অন্যের সমালোচনা করেন? কেন গীবত করেন? সোশ্যাল মিডিয়ায় কটু মন্তব্য করাও তো ভালো কাজ না।” তিনি মনে করেন, অন্যের দোষ খোঁজা বা পরনিন্দা করা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে।

গীবত প্রসঙ্গে তিনি বলেন, ইসলামে এটি অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। তার বক্তব্য অনুযায়ী, মানুষের পেছনে সমালোচনা করা বা অপবাদ দেওয়ার প্রবণতা অনেক বেশি ক্ষতিকর। তিনি ধর্মীয় শিক্ষার উদ্ধৃতি টেনে বলেন, গীবতকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে।

নিজের অবস্থান ব্যাখ্যা করে বুবলী জানান, একজন শিল্পী হিসেবে কাজ করা এবং ধর্ম পালন-দুটি বিষয় আলাদা। পেশাগত দায়িত্ব পালন করলেও ব্যক্তিগতভাবে ধর্ম চর্চা করা সম্ভব। তিনি সবাইকে পারস্পরিক সম্মান ও সংযত ভাষায় মত প্রকাশের আহ্বান জানান।

তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ সমর্থন জানাচ্ছেন, কেউ ভিন্নমত দিচ্ছেন—তবে আলোচনা যে নতুন মাত্রা পেয়েছে, তা বলাই যায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি