• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট করা হয়েছে। এতে জুলাই জাতীয় সনদ-২০২৫ কেন অসাংবিধানিক, অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না-এই মর্মে রুল চাওয়া হয়েছে। একই সঙ্গে সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট করা হয়েছে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিটে জাতীয় ঐক্যমত্য কমিশন, মন্ত্রি পরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, অন্তর্বর্তী সরকার কর্তৃক জুলাই জাতীয় সনদ-২০২৫ এর মাধ্যমে অনুষ্ঠিত গণভোট নির্বাচন অসাংবিধানিক ও অবৈধ। জুলাই জাতীয় সনদের অধীনে গণভোট আয়োজন সংবিধানের ৬৫, ১২৩ (৩) (৪) এবং ৩১ অনুচ্ছেদের পরিপন্থি এবং আরপিওর ১১ অনুচ্ছেদ বিরোধী।

এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিল চেয়ে মঙ্গলবার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ।

ভিওডি বাংলা/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
শাপলা চত্ত্বর হত্যাযজ্ঞ দুই সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে পুলিশের চার্জশিট
রামিসা হত্যা সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে পুলিশের চার্জশিট
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ