আজাদ মজুমদার ‘দ্য ডেইলি ওয়াদা’-এর নির্বাহী সম্পাদক

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার নতুন চাকরি পেয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই সংবাদ জানিয়ে লেখেন, তিনি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, ‘দ্য ডেইলি ওয়াদা’, এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন।
দেশে নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে সাবেক প্রেসসচিব শফিকুল আলমও ‘দ্য ডেইলি ওয়াদা’ তে যোগদান করেছেন এবং তিনি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
আবুল কালাম আজাদ মজুমদার ফেসবুক পোস্টে লেখেন, “আমি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পেরে আনন্দিত। সাংবাদিকতা ও প্রকাশনার মাধ্যমে জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যেতে চাই।”
নতুন দায়িত্বের মাধ্যমে তিনি সংবাদপত্রের সম্পাদকীয় ও দৈনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন এবং দেশের সংবাদ পরিবেশে নতুন দৃষ্টিভঙ্গি আনবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







