• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ জাতীয় দল। তবুও ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি অংশ নেবে। এই তথ্য নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্যায়ে খেলা ৮ দল, স্বাগতিক দুই দেশ এবং র‍্যাঙ্কিং থেকে আরও দুই দল ২০২৮ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে।

এবারের বিশ্বকাপে সুপার এইটে পৌঁছানো দলগুলো হলো: ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। তবে সুপার এইটের আগে বাদ পড়লেও স্বাগতিক অস্ট্রেলিয়া সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। নিউজিল্যান্ডও স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে।

আইসিসি জানায়, এই কারণে র‍্যাঙ্কিং থেকে আরও তিনটি দলকে সুযোগ দেওয়া হবে। সেই সুযোগে সরাসরি খেলবে আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ৯ মার্চ পর্যন্ত দলগুলোর র‍্যাঙ্কিং বিবেচনা করা হবে। যেহেতু ওই তারিখের আগে এই তিন দলের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ নেই, তাই তাদের র‍্যাঙ্কিং কমার সম্ভাবনা নেই। ফলে ১০ম, ১১তম ও ১২তম অবস্থানে থাকা আফগানিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ড সরাসরি বিশ্বকাপে খেলবে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার
স্পেনকে থামিয়ে ভোজিনিয়ার এক ম্যাচে মিলিয়ন ফলোয়ার