• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

শেষ মুহূর্তে ঢাকা-১৮ থেকে নির্বাচন প্রত্যাহার মান্নার

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ এ.এম.
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না-ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়ে এসে ঢাকা-১৮ আসনে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। হঠাৎ এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি স্পষ্টভাবে জানান, নির্বাচনের ব্যয় নির্বাহ করতে না পারার কারণেই ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

ফেসবুক পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। বিশেষ একটি পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২-এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ আসনের ব্যাপ্তি ও ভোটারের সংখ্যা বিবেচনায় এটি একটি অত্যন্ত বড় নির্বাচনী এলাকা বলে উল্লেখ করেন তিনি।

মান্না জানান, ঢাকা-১৮ আসনের আওতায় রয়েছে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার। এত বড় এলাকায় নির্বাচন পরিচালনা করতে যে পরিমাণ অর্থ ব্যয় প্রয়োজন, তা তার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। ফলে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের এই সিদ্ধান্তে সমর্থক ও শুভানুধ্যায়ীরা কষ্ট পেতে পারেন-এ কথাও স্বীকার করেন নাগরিক ঐক্যের সভাপতি। পোস্টে তিনি লেখেন, তার এই সিদ্ধান্তে যারা মনঃক্ষুণ্ন হয়েছেন, তাদের কাছে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।

তবে ঢাকা-১৮ থেকে সরে দাঁড়ালেও রাজনীতি বা নির্বাচন থেকে সরে যাচ্ছেন না মাহমুদুর রহমান মান্না। তিনি বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনী কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়ার ভিডিওটি বানানো
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
সরকারের কাছে যা জানতে চাইলেন পাটওয়ারী
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ
‘এই বাসাটা আজ ক্লান্ত’—পৈতৃক বাড়ি নিয়ে আবেগঘন আসিফ