• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পি.এম.
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতে তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রিসভার কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

সকালে জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর সংসদীয় সভায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
কাল সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী
কাল সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী
প্রথমবারের মতো মন্ত্রিসভায় ১৭ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী
প্রথমবারের মতো মন্ত্রিসভায় ১৭ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী