• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রতিমন্ত্রীর দায়িত্বে এম ইকবাল হোসেন, গৌরীপুরে আনন্দের ঢল

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পি.এম.
গৌরীপুরে আনন্দের ঢল। ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় গৌরীপুর উপজেলায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এ খবরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মঙ্গলবার বিকেল থেকে উপজেলা সদর ও আশপাশের এলাকায় আনন্দ মিছিল ও শুভেচ্ছা কর্মসূচি পালিত হয়। সন্ধ্যায় পৌর শহরে আনন্দ মিছিল বের হয়। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে একত্রিত হয়। 

এসময় বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ গৌরীপুরবাসীর জন্য গর্ব ও সম্মানের। তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, দুর্যোগপ্রবণ এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ মোকাবিলায় তাঁর কার্যকর ভূমিকা এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে আনন্দ মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। স্থানীয়দের মতে, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে গৌরীপুরের উন্নয়ন ও জনস্বার্থে কাজ করে আসছেন। তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে গৌরীপুরসহ দেশের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় ইতিবাচক অগ্রগতি আসবে বলে তারা প্রত্যাশা করেন।
প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় গৌরীপুরবাসীর পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান
জাতি ভেদে বৈষম্যের অভিযোগ ভাঙ্গুড়ায় চরম অবহেলায় নিম্নবর্ণের হিন্দুদের শ্মশান
নকল সার বিক্রি: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নকল সার বিক্রি: ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার
উদ্বোধনের অপেক্ষায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার